
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় আসিফ (২০) নামে এক ছাত্রদল কর্মীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১২টার পর বাদামতলী বাজার সংলগ্ন লুইস গেইট এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামসহ মুহুরি প্রজেক্ট এলাকায় আধিপত্য বজায় রাখা নিয়ে বিএনপি নেতা শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে এই বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালীন সেলিম গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে শাহীন গ্রুপের কর্মী আসিফের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সোনাগাজী হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, কবজি নয় বরং তার হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করা হয়েছে।
এই ঘটনায় আসিফের ভাই আব্দুল হামিদ সাকিব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে সাফায়াত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২২: ১৬আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২২: ১৬
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২