রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার বিকেলে কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এবারের আয়োজনের স্লোগান ছিল ‘স্বপ্ন হোক আকাশসমান’। জন্মদিনের এই উৎসবে সহযোগী হিসেবে ছিল ফ্রেশ, সেভয় আইসক্রিম ও ডিবেট ফর ডেমোক্রেসি।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরদের উদ্দেশে কার্টুনিস্ট আহসান হাবিব বলেন, তোমরাই আসল বস। তোমরা যখন বড় হবে, তখন সেই অপেক্ষাতেই আমরা থাকব। কেন সবাই তাকে ‘বস’ ডাকে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
কিশোর আলোর প্রকাশক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কিশোর-কিশোরীদের নিয়মিত বই ও পত্রিকা পড়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। স্কুলের পড়াশোনা সঠিকভাবে শেষ করে ভালো ফল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বই পড়ার মাধ্যমে জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানান, যাতে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে বক্তারা স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রমের ওপর জোর দেন। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সার্ফার ফাতেমা আক্তারের উদাহরণ দিয়ে বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং তা পূরণে কষ্ট হলেও পরিশ্রম থেকে সরে আসা যাবে না। এ সময় ফাতেমার অদম্য পথচলা নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া ফুটবলার মোসাম্মাৎ সাগরিকার জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সাগরিকা’ও দেখানো হয়।
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক শিশু-কিশোরদের নতুন বিষয় ও মানুষের সঙ্গে পরিচিত হয়ে নিজের ‘এক্সপোজার’ বাড়ানোর পরামর্শ দেন। ছড়াকার রোমেন রায়হান স্বপ্ন দেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করার কথা বলেন। কার্টুনিস্ট মেহেদী হক ও নাসরীন সুলতানা মিতু তাদের মেয়ে অনুসৃয়া অবনীকে নিয়ে এসে শিশু-কিশোরদের পছন্দের কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছড়াকার রমজান মাহমুদ, কার্টুনিস্ট নাঈমুর রহমান ও প্রথম আলোর ডিজিটাল ব্যবসার প্রধান জাবেদ সুলতান পিয়াস।
আয়োজনে গান ও আড্ডার পাশাপাশি ছিল নানা পরিবেশনা। গায়িকা ফাতিমা তুয জাহরা ঐশী ‘স্বপ্ন হোক আকাশের সমান, আলোয় ভরে ওঠে যে প্রাণ’ ও ‘দুষ্টু পোলাপাইন’ গান পরিবেশন করেন। জাদুশিল্পী স্বপন দিনার জাদু দেখিয়ে মুগ্ধতা ছড়ান। এছাড়া দ্য সেকেন্ড স্টুডিওর কার্টুনিস্ট রাকিব রাজ্জাকের অ্যানিমেটেড সিরিজ ‘বেস্ট শো এভারেস্ট’-এর একটি পর্ব দেখানো হয়। শিল্পী অনিক সূত্রধর ও বখতিয়ার হোসেন গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ দিকে কেক কাটা হয় এবং সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে আয়োজন শেষ হয়।
২০২৭ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও…
আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি গোল এবং জোড়া অ্যাসিস্টের মাধ্যমে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি।…
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রথমার্ধ কোনো গোল ছাড়াই শেষ হয়েছে। এস্তাদিও মনুমেন্টালে বেনিনের…
একসময় টালিপাড়ায় অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহানকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যেত। দীর্ঘ সময় পর…
সৌদি আরবের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে…
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ অভিযোগ করেছেন যে, স্বাধীনতার পর থেকে…
This website uses cookies.