Header Premium (728×90)

Categories: জাতীয়

দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশনা দিলেন সেনাপ্রধান

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর সকল সদস্যের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান।

সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অগ্রযাত্রায় সরকার ও প্রধানমন্ত্রীর আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য সেনাপ্রধান কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই দিনে সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নে পরিদর্শনে যান। সেখানে তিনি বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্পগুলো পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তাদের নির্দেশনা প্রদান করেন।

সফরকালে ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট এরিয়ার বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

মানবাধিকার সংগঠন অধিকার তাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এবং দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে…

1 minute ago

যমুনা নদীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ১০৩ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর জগতলা ঘাট এলাকা থেকে নুরজাহান বেগম (১০৩) নামের এক বৃদ্ধার…

2 minutes ago

ভুয়া করোনা সনদ: গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

করোনা মহামারির সময় টিকার ভুয়া সনদ সংগ্রহের দায়ে সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক গ্রানিত শাকার…

4 minutes ago

মদনে ইউএনওর বাসভবনের পাশে ময়লার স্তূপ, বিলে অনিয়মের অভিযোগ

নেত্রকোনার মদনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের দেয়ালে ডাস্টবিনের ময়লা জমে চরম দুর্গন্ধ ও জনদুর্ভোগ সৃষ্টি…

4 minutes ago

বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে ‘ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক লোকমান হোসেনকে সার ডিলার হিসেবে নিয়োগ…

11 minutes ago

জনদাবি পূরণে ৩১ অক্টোবর ১১ দলের লংমার্চ, সফল করার আহ্বান জামায়াতের

১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে আগামী ৩১ অক্টোবর ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ সফল করার আহ্বান…

14 minutes ago

This website uses cookies.