
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে অর্পণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যদিও অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বিদেশি অপারেটরের নাম প্রকাশ করা হয়নি, তবে শুরু থেকেই দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এই টার্মিনাল ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর আগে গত জুনের প্রথম সপ্তাহে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল সরকার।
এদিকে, এই ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সমাবেশসহ নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। অন্যদিকে, গত জুলাই মাসে বন্দর চেয়ারম্যান জানিয়েছিলেন যে, বিদেশি অপারেটরের সঙ্গে আলোচনার ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২