
বরিশাল নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশটি উদ্ধার করে। তিনি মেহেন্দীগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন এবং দুবাই প্রবাসী শাহেদ উদ্দিন হাওলাদারের বাসায় ভাড়া থাকতেন।
বাসার মালিক শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জানান, আমেনা খানম বছরখানেক আগে তার বাসার দোতলায় ভাড়া ওঠেন এবং তখন থেকেই তিনি সেখানে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তার বড় ছেলে ও বোনের ছেলে তাকে দেখতে আসতেন। রিনা বেগম জানান, দুই দিন আগে তার সাথে আমেনা খানমের শেষ দেখা হয়েছিল।
ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার বিকেলে আমেনা খানমের বোনের ছেলে তাকে খুঁজতে বাসায় গিয়ে ঘরটি তালাবদ্ধ দেখতে পান। পরে রাতে অন্যান্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। রিনা বেগম তার ছেলে রিফাতকে ঘটনাটি জানালে, বৃহস্পতিবার ভোরে রিফাত পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা ভেঙে আমেনা খানমের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছেন তারা। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২