
দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। টানা তিন মাস বন্ধ থাকার পর আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি কার্যক্রম চালু হবে।
গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক আতিক হোসেন।
সভায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সীমান্ত বাণিজ্য সচল রাখার বিষয়ে সম্মত হয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলো তাদের অনুমোদিত ও বৈধ সদস্যদের তালিকা একে অপরের সঙ্গে বিনিময় করবে। এই তালিকাভুক্ত সদস্য ছাড়া অন্য কারো সঙ্গে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়েও ব্যবসায়ী নেতারা ঐকমত্য পোষণ করেছেন।
সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিমের পক্ষে আবু সালেহ মো. ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী ও রুহুল কুদ্দুছসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মো. শাহ আলম, জুয়েল আহমদ ও আবুল হাসেমসহ অনেকেই অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২