
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপির সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে প্রাথমিক পর্যালোচনা করা হয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, এস এম জিলানী এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, রেজা আহাম্মেদ এমপি, লুৎফুর রহমান এমপি এবং লে. কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন এমপি অংশগ্রহণ করেন। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, শৃঙ্খলা ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও আধুনিকায়নের পদক্ষেপগুলো তুলে ধরেন, যার লক্ষ্য হলো সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করা। কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে কাজ করবে এবং একটি আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে কমিটিতে উপস্থাপন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২