প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪১। পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অন্তত ২৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুর ১টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদার শ্বাসকষ্টের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর একে একে আরও অনেক শিক্ষার্থী একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হয়। অসুস্থদের মধ্যে অধিকাংশই নবম ও দশম শ্রেণির ছাত্রী বলে জানিয়েছেন তাদের সহপাঠীরা।
বিদ্যালয়-সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, অসুস্থ শিক্ষার্থীদের প্রথমে বিদ্যালয় থেকে ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজার এলাকার চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ২৮ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকদের ভাষ্যমতে, দুপুরের বিশ্রামের সময় বা ক্লাসের মাঝখানে ছাত্রীরা অসুস্থ হতে শুরু করে। এ সময় বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ অনেক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ায় বিদ্যালয় প্রাঙ্গণ ও হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে 'মাস সাইকোজেনিক ইলনেস' বলা হয়। একজনের অসুস্থতা দেখে মানসিক প্রভাবের কারণে অন্যরাও অসুস্থ হয়ে পড়তে পারে। তিনি অভিভাবকদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে জানিয়েছেন, সবাইকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দ্রুত সবাই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আবহাওয়া অধিদপ্তর দেশের ৫টি অঞ্চলে বুধবার দুপুর ১টা পর্যন্ত বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।…
রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে জাপানি সাংবাদিক ইমাই ইউকিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার কেন্দ্রীয়…
রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী সামরিক হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।…
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আরামকো তেল…
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ…
প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…
This website uses cookies.