
সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ উৎসব মুখর হয়ে উঠেছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে উৎসবের ঢাকা পর্ব শুরু হয়েছে। এতে ঢাকা জেলার প্রায় ১০ হাজার কৃতী শিক্ষার্থী অংশ নিচ্ছে। সাভার ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী নাজনীন আক্তার বলেন, তার বান্ধবীদের সঙ্গে অনুষ্ঠানে এসে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আমরিন ফাতেমা জানান, জিপিএ-৫ পাওয়ার পর এমন সংবর্ধনা পেয়ে তিনি খুবই আনন্দিত। আহনাফ হোসেন সরকার নামে আরেক শিক্ষার্থী তার মায়ের সঙ্গে অনুষ্ঠানে এসে উৎসব নিয়ে তার উত্তেজনার কথা প্রকাশ করেছেন।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ভালো ফলের আনন্দ উদ্যাপনে অংশ নিচ্ছেন বিশিষ্টজন ও তারকা শিল্পীরা। আজকের উৎসবে উপস্থিত থাকছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য আবুল কাশেম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ‘আয়রনম্যান’ মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ এবং ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। শিক্ষার্থীদের গান ও আড্ডায় মাতিয়ে রাখতে উপস্থিত আছেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, তানজিম সাইয়ারা ও ইয়াশ রোহান। সংগীত পরিবেশন করছেন দোলা রহমান, ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি।
এই আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিকাশ। এছাড়াও সহযোগিতায় আছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। ঢাকা অঞ্চলের এই উৎসবের দ্বিতীয় পর্ব আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে, যেখানে ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ১০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২