
রাজধানীর মিরপুরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—হামলার প্রধান পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তি এলাকার মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার বাসিন্দা আসলাম ও মুন্না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টুডিওটি যে জমিতে অবস্থিত তার মালিকানা প্রতিষ্ঠান 'নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড'। এই প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় অন্য কয়েকজন জমির মালিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সালমান মুক্তাদির মূলত নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে নিজের এই স্টুডিওটি গড়ে তুলেছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছিল। এতে চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে হামলা চালায়। ওসি আরও বলেন, আমরা ইতোমধ্যে এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ঘটনার সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোক অতর্কিতভাবে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার সময় স্টুডিওর ভেতরে থাকা দুই কর্মী নিজেদের প্রাণ বাঁচাতে বাথরুমে লুকিয়ে আত্মগোপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২