
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারীসহ একদল লোক ওই নারীর হাত ধরে টানাটানি করছেন। তিনি তাঁদের সঙ্গে যেতে রাজি না হয়ে ‘যাব না, যাব না’ বলে চিৎকার করছিলেন। একপর্যায়ে ঘটনাস্থলে লোকজন জড়ো হলেও তাঁকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, দুই বছর আগে ওই নারীর বিয়ে হয়েছিল। তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি আলাদা থাকছিলেন এবং বর্তমানে এক চাচার বাসায় বসবাস করছিলেন। তাঁর নিখোঁজ হওয়ার দাবি জানিয়ে দুই মাস আগে পরিবারের পক্ষ থেকে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পুলিশ তদন্তে জানতে পেরেছিল যে, ওই নারী চাচার বাসায় আছেন এবং মা-বাবার সঙ্গে যেতে রাজি নন।
ওসি জাহেদুল কবির আরও জানান, রোববার ওই নারী আদালতে এসেছেন—এমন খবর পেয়ে তাঁর মা-বাবা সেখানে উপস্থিত হন। পরে তাঁকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। বর্তমানে ওই নারী তাঁর মা-বাবার হেফাজতেই আছেন। ওসি বলেন, ‘যেহেতু মা-বাবা তাঁকে নিয়ে গেছেন, তাই এটিকে অপহরণ বলা হচ্ছে না। নারীর পরিবার চায় তিনি চাচার সঙ্গে না থেকে তাঁদের সঙ্গে থাকুন। এ বিষয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে এবং তাঁদের সন্ধ্যায় থানায় আসতে বলা হয়েছে।’ তবে এ ব্যাপারে ওই নারীর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’এ ব্যাপারে ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব৵ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২