
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৭। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
রোববার অনুষ্ঠিত অধিবেশনে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পর্যায়ের শক্তিশালী পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আইনমন্ত্রী জানান, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের প্রক্রিয়া গ্রহণ করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার বাড়ানো, মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের মামলাজট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্কারের মূল লক্ষ্য হলো সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর প্রতি পাঁচ বছর অন্তর এই আন্তর্জাতিক কংগ্রেসের আয়োজন করে। এবারের বাংলাদেশ প্রতিনিধিদলে আইনমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২