
রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আটক ব্যক্তিদের টেলিফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে।
জাসদ কার্যালয়ে একটি রাজনৈতিক দলের সমাবেশ থেকে ২৫০ থেকে ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার এবং সেই সমাবেশের অনুমতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। তবে তিনি মন্তব্য করেন যে, রাজনৈতিক দলের কার্যালয়ে আলোচনা করতে অনুমতির প্রয়োজন হয় না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তথ্য পাওয়া যায় যে জাসদ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। এই তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় আটককৃতের সংখ্যা ১৫০ থেকে ২৫০ জনের মতো ছিল বলে তিনি উল্লেখ করেন। জিজ্ঞাসাবাদ শেষে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এই অভিযান বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২