
বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় আধুনিক ওষুধ ও নতুন পদ্ধতির ব্যবহার ক্রমাগত বাড়ছে। বিশেষ করে জীবন্ত কোষ থেকে তৈরি বায়োলজিকস ও ইমিউনোথেরাপি এই চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেশের ক্যানসার রোগীদের জন্য এই আধুনিক চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রথম ধাপে পাঁচটি নতুন বায়োলজিকস মলিকিউল বাজারে আনার পরিকল্পনা গ্রহণ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
রাজধানীতে আয়োজিত মেডিক্যাল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ (এমওএসবি) সম্মেলনের শিল্পভিত্তিক স্যাটেলাইট সিম্পোজিয়ামে এই তথ্য জানানো হয়। এসকেএফ ছিল এই অধিবেশনের বৈজ্ঞানিক অংশীদার। এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সিনিয়র গ্রুপ ম্যানেজার শাহরিয়ার ইসলাম জানান, বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক মানের বায়োলজিকস ওষুধ সরবরাহ করতে তারা কাজ করছেন। তিনি আরও জানান, এই ওষুধগুলো বিশেষায়িত উৎপাদন সুবিধায় প্রস্তুত করা হবে, যেখানে অত্যাধুনিক রেস্ট্রিক্টেড অ্যাকসেস ব্যারিয়ার সিস্টেম (আরএবিএস) প্রযুক্তি ব্যবহৃত হবে। স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান টেলস্টারের সহযোগিতায় গড়ে ওঠা এই বায়োলজিক উৎপাদন ইউনিটে আন্তর্জাতিক মানের উৎপাদন, গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিম্পোজিয়ামে ক্যানসার চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞরা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা স্পেশালিস্ট সেন্টারের জ্যেষ্ঠ পরামর্শক ও মেডিক্যাল অনকোলজিস্ট রিচার্ড কুয়েক ‘রিল্যাপ্সড স্মল সেল লাং ক্যানসার: নিউ স্ট্যান্ডার্ডস আফটার প্ল্যাটিনাম ফেইলিওর’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
পরবর্তী প্যানেল আলোচনায় অংশ নেন মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. কুদরত-ই-এলাহী, অধ্যাপক আবুল আহসান দিদার ও অধ্যাপক ফেরদৌস শাহরিয়ার। আলোচকেরা দেশে ক্যানসার চিকিৎসায় বায়োলজিকসের কার্যকারিতা ও রোগীদের উন্নত সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে এসকেএফের মেডিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের এজিএম মো. মুরাদ হোসাইন অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান এবং এমওএসবিকে বৈজ্ঞানিক আয়োজনের অংশীদার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২