জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণদের জাপানি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত 'জাপান-বাংলাদেশ যৌথ পার্টনার সেমিনার'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূলত জাপানে দক্ষ শ্রমিক পাঠানো সহজ করার লক্ষ্যেই এ সেমিনার আয়োজন করা হয়।
ড. আব্দুল মঈন খান বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এটি গভীর বন্ধুত্বের সম্পর্ক। দুই দেশের মধ্যকার এই বন্ধন আরও সুদৃঢ় ও কার্যকর করতে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, জাপানে বাংলাদেশি কর্মীদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে তরুণদের অবশ্যই জাপানি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে।
বাংলাদেশ ও জাপানের শাসনব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামোর তুলনামূলক পার্থক্য তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এক নয়। গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ক্ষেত্রেও রয়েছে কাঠামোগত ভিন্নতা। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ বাড়াতে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণব্যবস্থা আরও সহজলভ্য ও আন্তর্জাতিক মানের করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মঈন খান।
সেমিনারে অন্যান্য বক্তারাও জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের সুযোগ বৃদ্ধি, তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং জাপানি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ যৌথ পার্টনার সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জাপানে দক্ষ শ্রমিক পাঠানো সহজ করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫…
৮ অক্টোবর বিশ্ব অক্টোপাস দিবস। সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষাকারী এই রহস্যময় ও বুদ্ধিমান প্রাণীটির তিনটি…
একটি শক্তিশালী ও মানবিক সরকার কেবল ক্ষমতার কঠোর প্রয়োগে নয়, বরং আইন প্রয়োগে দৃঢ়তা, নাগরিকের…
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেওয়া…
২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেছেন কানাডীয় লেখিকা অ্যান কারসন। ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে আধুনিক…
সরকারি কর্মকর্তাদের কর্তৃত্ববাদী মনোভাব পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী…
This website uses cookies.