
পুলিশের কিছু সদস্য এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন এবং তাদের বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশ সদস্যরা যদি শৃঙ্খলা না মানেন, তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদোহ আইনে মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
একই অনুষ্ঠানে সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী সপ্তাহে একটি নতুন সাইবার নিরাপত্তা ইউনিট গঠন করা হবে। এই ইউনিটের কার্যক্রম মেট্রোপলিটন, ডিভিশন ও জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে। প্রতিটি থানা ও জেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে এবং হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ আধুনিক ক্রাইম ট্রেন্ডের একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক। এ কারণেই সরকার সাইবার নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৭
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২