Header Premium (728×90)

Categories: জাতীয়

সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ের প্রতিশোধ নিতে ছেলেকে খুন করলেন বাবা

নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. নাঈমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার বাবা ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইব্রাহীম খলিল ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, তার সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সম্প্রতি দ্বিতীয় বিয়ে করায় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই তিনি ছেলেকে নানাবাড়ি থেকে ডেকে এনে হত্যা করেন।

ঘটনার বিবরণে জানা যায়, প্রায় তিন বছর আগে নাঈমের মা ও বাবার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে নাঈম তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করছিল এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। গত ২০-২৫ দিন আগে নাঈমের মা ফাতেমা আক্তার দ্বিতীয় বিয়ে করলে ইব্রাহীম খলিল ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ফাতেমাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। ২১ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে নানার ঘরে ঘুমানোর পর ভোরে নাঈমকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানাবাড়ির প্রায় ১০০ গজ দূরের ধানখেতের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুবর্ণচর থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর ইব্রাহীম খলিল আত্মগোপনে চলে যান। পরে নাঈমের মরদেহ দাফনের সময় পুলিশ কৌশলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে ইব্রাহীম খলিলকে একমাত্র আসামি করে সুবর্ণচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ইব্রাহীম খলিল প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে নিজের ক্ষোভের কারণেই ছেলেকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বৈঠক করেছে।…

3 minutes ago

মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের…

4 minutes ago

চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করাকে বাংলাদেশের…

12 minutes ago

আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি

আসামে একটি আঞ্চলিক স্বেচ্ছাসেবক সভাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির ৩০ জনের বেশি কর্মীকে আটক…

15 minutes ago

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন…

27 minutes ago

চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ

চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীল পরিস্থিতি দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সবার জন্যই সমান হুমকি…

30 minutes ago

This website uses cookies.