Header Premium (728×90)

Categories: জাতীয়

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির

কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেওয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রলোভনসহ নানা অভিযোগের মুখে থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দলীয় তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বহিষ্কার এবং সর্বশেষ মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার ও চার দিনের রিমান্ডে থাকার পরও তার অবস্থান নিয়ে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।

টিআইবি মরিয়মের মৃত্যু ও এর আগে যৌন ব্ল্যাকমেইলের অভিযোগের একটি নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে। সেই সঙ্গে সংসদের মর্যাদা রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ চেয়ে সংস্থাটি জনপ্রতিনিধিদের জন্য বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না, তবে দলীয় তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়া, ক্ষমতার অপব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যুর মামলায় গ্রেফতারের পরও জবাবদিহির ব্যবস্থা না থাকা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ফৌজদারি দায় আদালত নির্ধারণ করলেও সংসদ সদস্যের নৈতিকতা ও জনগণের আস্থার প্রশ্নে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সংসদের। তাই জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনকে গাজী নজরুল ইসলামের সংসদীয় অবস্থানের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

ড. ইফতেখারুজ্জামান সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দুই বছরের কারাদণ্ড হলে সংসদ সদস্য অযোগ্য হন। বর্তমান পরিস্থিতিতে গাজী নজরুলের সাংবিধানিক অযোগ্যতা নিজে থেকে তৈরি না হলেও, সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে পদ বাতিলের বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০১০ সালে সংসদে ‘মেম্বার্স অব পার্লামেন্ট কনডাক্ট বিল’ উত্থাপিত হলেও তা আইনে পরিণত হয়নি। এছাড়া ২০২৪-পরবর্তী রাষ্ট্রসংস্কারের প্রস্তাবে এবং নির্বাচন ও দুদক সংস্কার কমিশনেও সংসদ সদস্যদের জন্য পৃথক আচরণ আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলে বলেন, সমস্যা ও সমাধানের পথ জানা থাকা সত্ত্বেও বাস্তবায়নে কেন অনীহা, তার উত্তর দিতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে…

6 minutes ago

মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে

মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে…

11 minutes ago

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল

চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়ার পর জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ…

14 minutes ago

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে সাত দিনব্যাপী আয়োজিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও…

26 minutes ago

অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার…

35 minutes ago

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ…

47 minutes ago

This website uses cookies.