
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার একটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা এবং দেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্রগুলোকে কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।
এর আগে, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছান। তার এই সফরসূচিতে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক রয়েছে। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্ব নেতাদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচিও নির্ধারিত রয়েছে।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২