Header Premium (728×90)

Categories: জাতীয়

বাংলাদেশ পুলিশে ৩১ কর্মকর্তার বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পর্যায়ের এই কর্মকর্তাদের দেশের বিভিন্ন রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, প্রশিক্ষণকেন্দ্র এবং পুলিশ সদর দপ্তরের বিভিন্ন ইউনিটে পুনর্বিন্যাস করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে এসএমপি সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিটিএম-এর কমান্ড্যান্ট (ডিআইজি) এবং এসএমপির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া মো. রিয়াজ উদ্দিন আহমেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে র‌্যাবের উপপরিচালক মো. বদরুজ্জামানকে নীলফামারীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার মো. নাজিরুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ময়মনসিংহ) এবং র‌্যাবের উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সুপারনিউমারারি পুলিশ সুপার মো. নুরুল আমিন হাওলাদারকে পুলিশ সদর দপ্তরের পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। এই আদেশে রাজশাহী, মেহেরপুর, রাঙামাটি, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন ও পুলিশ সদর দপ্তরের বিভিন্ন পদেও রদবদল আনা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে মোট ১৬ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের সিআইডি, পিটিসি রংপুর, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, পুলিশ টেলিকম, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, খুলনা ও বরিশাল রেঞ্জসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি, শাহরিয়ার আল মামুনের এসএমপি সিলেটে উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

8 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

12 minutes ago

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

24 minutes ago

মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…

24 minutes ago

শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…

34 minutes ago

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

46 minutes ago

This website uses cookies.