
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ নম্বর ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রায় চার ঘণ্টা ধরে চলা টানা তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজটির টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণের বার শনাক্ত করা হয়। উদ্ধার করা প্রতিটি বারের ওজন ১০ তোলা করে, যার মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। জব্দ করা এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা বলে জানা গেছে।
প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়েছিল ফ্লাইটটিতে ১০০টিরও বেশি স্বর্ণের বার থাকতে পারে। যদিও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুরুতে ১০০টি বার উদ্ধারের কথা জানিয়েছিল, পরবর্তীতে ৫০টি বার উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উদ্ধার কার্যক্রমের পর সেখানে তল্লাশি ও অভিযান এখনও চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২