অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের ছয় উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জানানো হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস।
তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান গত ২০২৪ সালের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় যোগদানের পর ১৭ থেকে ২১শে সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ছাড়েন। ছুটি শেষে তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। দীর্ঘ অনুপস্থিতির ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ই সেপ্টেম্বর থেকে তার বরখাস্ত কার্যকর করা হয়।
অন্যান্য কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরণের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়ে ৪ঠা নভেম্বর থেকে অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটের সাবেক এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ই আগস্ট থেকে এবং ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস ২০২৪ সালের ২রা নভেম্বর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯শে ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগও রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়া এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
This website uses cookies.