
মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী এবং বিপত্নীক স্বামীরা এখন থেকে পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করে জারি করা এক আদেশে এই নতুন বিধানের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এই আদেশটি গত ২ সেপ্টেম্বর জারি করা হয়। আদেশে স্পষ্ট করা হয়েছে যে, নতুন এই নিয়ম ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
নতুন নিয়ম অনুযায়ী, পারিবারিক পেনশন ভোগকালীন সংশ্লিষ্ট ব্যক্তি পুনর্বিবাহ করেননি—এ মর্মে বছরে একবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে একটি অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে বছরে এই অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়নি।
সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার ক্ষেত্রে নতুন এই আদেশে হিসাবের নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত হতে পারবে। এছাড়া বিদ্যমান পেনশনভোগীদের ক্ষেত্রে নিট পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণের অংশ হিসেবে জারি করা এই নতুন আদেশে পেনশন ও পারিবারিক পেনশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধার পরিবর্তিত নিয়ম ও হিসাবের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৭
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২