Header Premium (728×90)

Categories: জাতীয়

দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে সিউক চেয়ারম্যানের কঠোর হুঁশিয়ারি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০৫। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান, অতিরিক্ত সচিব রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি কিংবা সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার দুপুরে সিউকের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কার্যালয়ে একটি অভিযোগ বাক্স রাখার ঘোষণা দিয়ে তিনি জানান, এর চাবি তার কাছেই সংরক্ষিত থাকবে।

সিউকের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিলেট নগরীর পরিকল্পিত উন্নয়ন নিয়ে আয়োজিত এই সভায় চেয়ারম্যান বলেন, নবগঠিত প্রতিষ্ঠান হিসেবে সিউক তার কাজ শুরু করেছে। সিলেটকে আধুনিক, পর্যটনবান্ধব ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, এখন থেকে সিলেট নগর ও এর আওতাধীন এলাকায় বাসাবাড়ি নির্মাণের ছাড়পত্র সিউক থেকে নিতে হবে। এছাড়া নগরীর পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে ‘গ্রিন ইকো হাউজিং প্রজেক্ট’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নয়ন পরিকল্পনায় খেলার মাঠ, বনায়ন, উন্মুক্ত স্থান ও পরিবেশ রক্ষার বিষয়গুলো অগ্রাধিকার পাবে এবং শিক্ষা খাতের উন্নয়নে ‘সিউক স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

সিউকের স্থায়ী কার্যালয় স্থাপনের বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী জানান, দক্ষিণ সুরমার আলমপুর হবনিন্দি এলাকায় স্থায়ী কার্যালয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সংস্থাটির নিজস্ব আয় বৃদ্ধির জন্য আয়বর্ধক প্রকল্প গ্রহণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সভায় সাংবাদিক নেতারা সিউকের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহির ওপর গুরুত্বারোপ করেন এবং সংস্থার ইতিবাচক উদ্যোগগুলোতে সহযোগিতার আশ্বাস দেন। সিউকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…

6 minutes ago

গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার একটি বাসা…

10 minutes ago

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস…

17 minutes ago

জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…

25 minutes ago

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…

33 minutes ago

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…

37 minutes ago

This website uses cookies.