ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার চত্বরে কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানার ভেতরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারবাহী গাড়িসহ আরও ৫-৬টি যানবাহন পুড়ে যায়।
নিহতদের মধ্যে জয়নব (৫৫) নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। ঘটনার সময় তিনি দুর্ঘতনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে একটি টেইলার্সের দোকানে ছিলেন। তাঁর মেয়ে সানজিদা আক্তার ওই দোকানে কাজ করেন এবং জয়নব সেখানে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার উড়ে গিয়ে ওই টেইলার্স দোকানের টিনের ছাদ ভেদ করে জয়নবের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এছাড়া কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অন্তত ২৬ জনকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, আহতদের বেশিরভাগই কারখানার আশপাশের সবজি বিক্রেতা ও পথচারী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারখানার কোনো কর্মী আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি এবং ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কাভার্ড ভ্যানের ভেতরে এলপিজি সিলিন্ডার ছিল বলে নিশ্চিত করেন তিনি। তবে আগুনের সুনির্দিষ্ট উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, কারখানায় ব্যবহারের জন্য আনা কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় হঠাৎ আগুন ধরে যায়। এরপরই বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার জানালার কাচ ভেঙে গেছে এবং আগুন দ্রুত আশপাশে থাকা অন্য গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণের পর উড়ন্ত সিলিন্ডারের আঘাতে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এক নারী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে রাত সোয়া ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.