
দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিসটিক সিনড্রোম সচেতনতা বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, আধুনিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে চীনসহ বিশ্বের উন্নত প্রযুক্তিসমূহ দ্রুত দেশে আনা সম্ভব হয়।
সেমিনারে পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে নারীদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও আলোচনা করা হয়। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, হরমোনজনিত ও বিপাকীয় সমস্যার কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন এই সমস্যায় আক্রান্ত। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে, যা বাংলাদেশেও নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২