জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধার হারে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই কাঠামোতে চিকিৎসা, যাতায়াত, টিফিনসহ বেশ কিছু ভাতা বাড়ানো হলেও বাংলা নববর্ষের ভাতা কমানো হয়েছে। এছাড়া মোবাইল ভাতার আওতা বাড়িয়ে সব গ্রেডের কর্মচারীদের এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা ৫০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়স থেকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। বর্তমানে সব কর্মচারী মাসে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পান। অন্যদিকে, অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বয়সভেদে ৩ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীরা আড়াই হাজার টাকা এবং অন্যরা দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। তবে চিকিৎসা ভাতার বিষয়ে সময়ে সময়ে সরকারের জারি করা অন্যান্য সুবিধা বলবৎ থাকবে।
১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ২০০ টাকা। তবে যেসব কর্মচারী নিজ প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার বা লাঞ্চ ভাতা পান, তাঁরা এই সুবিধা পাবেন না। এছাড়া এই গ্রেডের কর্মচারীরা সিটি করপোরেশন এলাকায় কর্মরত থাকলে যাতায়াত ভাতা হিসেবে মাসে ৬০০ টাকা পাবেন, যা বর্তমানে ৩০০ টাকা। ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
পার্বত্য জেলাগুলোর সদর ও সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। অন্যান্য উপজেলার জন্য এই ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা (মূল বেতনের ২০ শতাংশ) করা হয়েছে।
তবে বাংলা নববর্ষ ভাতার হার কমানো হয়েছে। এত দিন মূল বেতনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ১৫ শতাংশ করা হয়েছে।
মোবাইল ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন এনে এর পরিধি বাড়ানো হয়েছে। আগে শুধু পঞ্চম গ্রেড ও তার ওপরের কর্মকর্তারা এই ভাতা পেতেন, এখন সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারী এটি পাবেন। নতুন নিয়মে পঞ্চম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সন্তানের জন্য প্রতি সন্তানের বিপরীতে মাসে ৩ হাজার টাকা হারে বিশেষ ভাতা দেওয়া হবে, যা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন বেতন কাঠামোতে এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হারেও পরিবর্তন আনা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০তম গ্রেডের সর্বনিম্ন ধাপ থেকে ১৬তম গ্রেডের সর্বোচ্চ ধাপ পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। অন্যান্য গ্রেডের ক্ষেত্রে এই হার ৫০ থেকে ৪০ শতাংশ। এছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় গ্রেড অনুযায়ী ৫০ থেকে ৩০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৪৫ থেকে ২৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ওপর ভিত্তি করে বাড়িভাড়া দেওয়া হয়। যেমন—৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত মূল বেতনে ৬৫ শতাংশ (ন্যূনতম ৫,৬০০ টাকা), ৯,৭০১ থেকে ১৬,০০১ টাকা পর্যন্ত ৬০ শতাংশ (ন্যূনতম ৳৬,৪০০), ১৬,০০১ থেকে ৩৫,৫০০ টাকা পর্যন্ত ৫৫ শতাংশ (ন্যূনতম ৯,৬০০ টাকা) এবং ৩৫,৫০১ টাকার বেশি হলে ৫০ শতাংশ (ন্যূনতম ১৯,৫০০ টাকা) বাড়িভাড়া দেওয়া হয়। শিক্ষাসহায়তা ভাতার মতো কিছু ভাতা আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন এই বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনও পাবেন। তবে বর্ধিত বেতন ও ভাতার পুরো অর্থ এখনই পাওয়া যাবে না। নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ অর্থ মূল বেতনের সঙ্গে যোগ করে পাবেন। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ সুবিধা কার্যকর হবে। অন্যদিকে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বর্তমান হারেই সব ভাতা দেওয়া হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী সব ভাতা কার্যকর হবে।
আর ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তা পাবেন ৫০ শতাংশ।
এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত বেতনের ৭০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.