সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন-ভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ থেকে আজ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন এই বেতনকাঠামোতে সাধারণ কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতনও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে প্রথম থেকে একাদশ গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ বা ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, দ্বাদশ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের নির্ধারিত মূল বেতন এখন থেকে হবে ১ লাখ ৭২ হাজার টাকা। এর আগে তাঁদের মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা। এছাড়া সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন ৮২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৳৬৪ হাজার টাকা করা হয়েছে।
অন্যান্য গ্রেডের মধ্যে প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
পঞ্চম থেকে দশম গ্রেডের বেতনও একইভাবে বাড়ানো হয়েছে। পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা, সপ্তম গ্রেডে ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা, অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৬ হাজার টাকা, নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং দশম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করা হয়েছে।
একাদশ থেকে পঞ্চদশ গ্রেডের নতুন বেতন কাঠামোতে দেখা যায়, একাদশ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা হয়েছে। দ্বাদশ গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা, ত্রয়োদশ গ্রেডে ১১ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা, চতুর্দশ গ্রেডে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৩ হাজার ৫০০ টাকা এবং পঞ্চদশ গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ষোড়শ গ্রেডের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা, সপ্তদশ গ্রেডে ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা, অষ্টাদশ গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার টাকা, ঊনবিংশ গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন।
রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা…
কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…
সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…
লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী,…
This website uses cookies.