Header Premium (728×90)

Categories: জাতীয়

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুপুরে জুমার নামাজের পরপরই মালিবাগ রেলগেট–সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলগুলো ছোড়া হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা শনাক্ত করতে ফ্লাইওভারের প্রবেশমুখে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই করা হচ্ছে।

একইভাবে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. তারেক জানান, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে। কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার

সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে ‘বাঁশকল’ চেকপোস্ট স্থাপন…

4 minutes ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি…

8 minutes ago

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে…

15 minutes ago

জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি জাতীয় ও দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়েই করা হয়েছে বলে…

18 minutes ago

সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এক আসামি এবং পৃথক দুটি সিআর…

22 minutes ago

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত…

24 minutes ago

This website uses cookies.