Header Premium (728×90)

Categories: জাতীয়

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদানের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬ প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করা যাবে।

‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী এই অনুদান পরিচালিত হবে। একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে এই অনুদানের জন্য একবারই আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের শর্ত হিসেবে শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ-৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ-৪-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করা বাধ্যতামূলক।

আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার নিচে হতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে দরিদ্রতার প্রত্যয়নপত্র নিতে হবে। গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে। উল্লেখ্য, দুর্ঘটনাটি বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছরে অথবা তার আগের এক বছরের মধ্যে সংঘটিত হতে হবে।

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক, তাই কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। অনুদানের অর্থ সরাসরি পাওয়ার জন্য শিক্ষার্থী বা তার অভিভাবকের সচল অনলাইন ব্যাংক হিসাব নম্বর এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে। একই সাথে ব্যাংক স্টেটমেন্ট অথবা চেকের ভেতরের পাতার কপি আপলোড করা বাধ্যতামূলক।

যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনলাইনে খুঁজে পাওয়া না যায়, তবে প্রতিষ্ঠানের প্যাডে ইআইআইএন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাকযোগে বা ই-মেইলে আবেদন করতে হবে। ট্রাস্টের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরিদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা মাধ্যমিক বা থানা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি যোগ্য শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন…

3 minutes ago

জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জাপান…

5 minutes ago

গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বৈঠক করেছে।…

8 minutes ago

মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের…

9 minutes ago

চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করাকে বাংলাদেশের…

17 minutes ago

আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি

আসামে একটি আঞ্চলিক স্বেচ্ছাসেবক সভাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির ৩০ জনের বেশি কর্মীকে আটক…

20 minutes ago

This website uses cookies.