Header Premium (728×90)

Categories: জাতীয়

ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষকে হত্যা করেছে আ.লীগ: আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, জুলাই ও আগস্ট মাসের ২০ দিনে ১৪শ' মানুষকে হত্যা করা হয়েছে, অথচ এতে আওয়ামী লীগের কোনো অনুতাপ নেই। এছাড়া তিনি উল্লেখ করেন যে, বিএনপির ৬০ লক্ষাধিক নেতার নামে গায়েবি মামলা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির রাজনৈতিক আদর্শের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের গড়া দলটি বামের ডাইনে এবং ডাইনের বামে থাকা একটি মধ্যম পন্থার রাজনৈতিক দল। তিনি দাবি করেন, বিএনপি ধর্মহীনতা ও ধর্ম ব্যবসা—উভয়েরই বিরোধী এবং দলটি ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় না। ধর্মকে বিশ্বাসের জায়গা হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক ক্ষেত্রে ধর্মকে টেনে এনে মানুষের রক্তপাত ঘটানোর পক্ষে নয় বিএনপি।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখানে অনেক মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সমাজের আইনজীবী আছেন। কিন্তু যখন আপনারা আদালতের সামনে দাঁড়ান, তখন আপনাদের পরিচয় কোনো নির্দিষ্ট ধর্ম নয়, বরং আপনারা কালো কোট পরা একজন আইনজীবী।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এবং ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

6 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

7 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

8 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

8 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

8 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

8 hours ago

This website uses cookies.