Header Premium (728×90)

Categories: জাতীয়

চবিতে হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি, অডিও ভাইরাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হলের ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) রিপুল চাকমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দিনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে নাসিমকে বলতে শোনা যায়, ‘তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে, ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব, আমি নাসিম যদি এই হলে থাকি।’

ঘটনাটি গত সোমবার রাত আটটার দিকে ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রিপুল চাকমা ও শেখ নাসিম উদ্দিন দুজনই হলের আবাসিক শিক্ষার্থী। ঘটনার সূত্রপাত সন্ধ্যা সাতটার দিকে, যখন এক তরুণ ব্যাগ নিয়ে হলে প্রবেশ করেন। রিপুল চাকমা ওই তরুণের পরিচয় জানতে চাইলে তিনি জানান, তিনি ৩১৩ নম্বর কক্ষে উঠেছেন। ওই কক্ষে ছাত্রদল নেতা শেখ নাসিম উদ্দিন থাকেন। রিপুল চাকমা অবৈধভাবে শিক্ষার্থী তোলার অভিযোগ তুলে বিষয়টি হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক নূরে আলমকে জানান। এরপর শিক্ষক নূরে আলম কক্ষটি পরিদর্শনে যান, যার সঙ্গে রিপুল চাকমা ও কয়েকজন আবাসিক শিক্ষার্থী ছিলেন।

পরিদর্শনের সময় শেখ নাসিম উদ্দিন ভিপি রিপুল চাকমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে তাঁকে মারার জন্য তেড়ে আসেন। রিপুল চাকমা জানান, ঘটনার সময় হলের এক আবাসিক শিক্ষক উপস্থিত ছিলেন এবং অন্য শিক্ষার্থীরা নাসিমকে সরিয়ে দেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্য ও চাকসু নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রিপুল চাকমা আরও বলেন, পুরো ঘটনার ভিডিও তাঁর কাছে আছে এবং তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

শেখ নাসিম উদ্দিনের দাবি, রিপুল চাকমা তাঁকে গালিগালাজ করেছেন এবং ভিপির ক্ষমতার দাপট দেখিয়ে হলের গেটে তালা দেওয়ার হুমকি দিয়েছেন। তবে রিপুল চাকমা এই অভিযোগ অস্বীকার করেছেন। নাসিম দাবি করেন, কয়েকজন জুনিয়র তাঁর কক্ষে ঘুরতে এসেছিল, যা নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

বিষয়টি নিয়ে অতীশ দীপঙ্কর হলের প্রাধ্যক্ষ এ জি এম নিয়াজ উদ্দিন জানান, আবাসিক শিক্ষক ও সহকারী প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করেছেন। সহকারী প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, অবৈধভাবে শিক্ষার্থী তোলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এবং দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, দলের পরিচয়ে শৃঙ্খলাবিরোধী কাজ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

30 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

32 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

37 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

42 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

59 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.