প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ০৫
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ফোন না ধরায় তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ম্যানেজার ও বুকিং সহকারীকে মারধর করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। গত সোমবার এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিরা হলেন— তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং সহকারী মো. কাউসার হোসেন। অভিযুক্ত নাজমুল হুদা সানি ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ পাওয়ার চেষ্টা করছিলেন। তবে ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠানটি তার এই প্রস্তাবে সাড়া দেয়নি। সোমবার সকালে যুবদল নেতা সানি বুকিং সহকারী মো. কাউসার হোসেনকে ফোন দিয়ে তার পরিচিত এক ব্যক্তির জন্য দুটি টিকিট দেওয়ার অনুরোধ করেন। এর কিছুক্ষণ পর কাউসার যখন স্টাফ রুম থেকে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলেন, তখন স্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন টিকিট কালোবাজারি তাকে মারধর ও হেনস্তা করে। এরপর যুবদল নেতা সানি আবারও বুকিং সহকারীকে বেশ কয়েকবার ফোন দেন, কিন্তু আক্রান্ত হওয়ার কারণে কাউসার সেই ফোন রিসিভ করতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা সানি নিজেই রেলস্টেশনের তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে গিয়ে চড়াও হন এবং সেখানে থাকা বুকিং সহকারী কাউসার ও ম্যানেজার সজীবকে চড়-থাপ্পড় মারেন।
এই হামলার ঘটনার পর কাউন্টারের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে টিকিট বিক্রিসহ সার্বিক কার্যক্রম বন্ধ করে দেন। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় কাউন্টারের কার্যক্রম চালু করা হয়। এই দীর্ঘ সময় টিকিট বিক্রি বন্ধ থাকায় তিতাস কমিউটার ট্রেনের সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী রেলকর্মীরা পুলিশ ফাঁড়িতে এসেছেন। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি মুঠোফোনে দাবি করেন, টিকিট কাউন্টারের কর্মীরা অতিরিক্ত দামে কালোবাজারিদের কাছে টিকিট বিক্রি করছিল। স্টেশনে থাকা এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে কাউকে মারধর করা হয়নি এবং তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
This website uses cookies.