
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৪
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী ও তাঁর ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে একপর্যায়ে খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া ধারালো দা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় খালেদা ও টিটুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে যাওয়ার পথে দুইজনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম হাসপাতালে যান এবং সেখান থেকে লাশ দুটি উদ্ধার করেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া অনুযায়ী পুলিশ পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই জোড়া হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২