চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবস্থিত ট্রমা সেন্টারটি ফের বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় রোগীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা এই মুহূর্তে প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ২০০৭ সালের জুন মাসে পদুয়ায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই ট্রমা সেন্টার ভবনের নির্মাণকাজ শুরু হয়, যা ২০১২ সালে শেষ হয়েছিল। উদ্বোধনের পর সেন্টারটি চালুর জন্য চিকিৎসা কর্মকর্তা, জুনিয়র কনসালট্যান্ট, সহকারী সার্জন, নার্স ও টেকনোলজিস্টসহ ২৭টি পদের সুপারিশ করা হয়েছিল। কিন্তু এসব পদের বিপরীতে প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দ না পাওয়ায় দীর্ঘ ১৩ বছর প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি।
অবশেষে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) যৌথ উদ্যোগে ২০ শয্যার এই সেন্টারটি চালু করা হয়। সিআইএমসির পক্ষ থেকে ৬ চিকিৎসক, ১৫ নার্স ও কর্মকর্তা-কর্মচারী দেওয়া হয়েছিল। চালু হওয়ার পর থেকে ট্রমা সেন্টারটি স্থানীয়দের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল। সেন্টারটির তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ জন রোগী এখানে সেবা নিতেন এবং ছোটখাটো অস্ত্রোপচার করা হতো। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে ৫ হাজার ৫৬৪ জন এবং ২০২৬ সালে প্রায় ৬ হাজার ১১৩ জন রোগী এখান থেকে চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে সেন্টারটি চালু হওয়ার পর থেকে ১০ হাজারের অধিক দুর্ঘটনায় আহত রোগী সেবা পেয়েছেন।
তবে চলতি বছরের ৩১ জুলাই সরকারের সঙ্গে সিআইএমসির চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং তা নবায়ন না হওয়ায় বর্তমানে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা জানে আলম জানান, ১২ বছর বন্ধ থাকার পর সেন্টারটি চালু হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছিল। কিন্তু ফের বন্ধ হয়ে যাওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কর্মরত এইচ আর শহীদ জানান, চিকিৎসক ও কর্মচারীদের বেতন এবং ওষুধপত্রের খরচের বিষয়ে চূড়ান্ত আশ্বাস না পাওয়ায় সবাই হতাশ। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্যের আশ্বাসে আগস্ট মাস পর্যন্ত বিনা বেতনে কার্যক্রম চললেও বর্তমানে তা আর সম্ভব হচ্ছে না। যদিও চট্টগ্রাম সিভিল সার্জন সেন্টারটি পরিদর্শন করে এটি চালু রাখার আশ্বাস দিয়েছেন, তবুও বাস্তব কোনো পদক্ষেপ না আসায় চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান জানান, ট্রমা সেন্টারটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার সাধারণ মানুষ দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.