
রাজধানীর ঢাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সাথে 'সচেতন গ্রাহক ফোরাম' সদস্যদের মারামারির ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রামে দুই দফা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুতরা। সোমবার বিকালে প্রথমে নগরীর জামালখান এলাকায় তারা মিছিল ও সমাবেশ করেন। এরপর সন্ধ্যায় তারা কর্ণফুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী তৃতীয় সেতুর দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়ে তারা সড়ক আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় সোয়া ঘণ্টা স্থায়ী এই অবরোধ চলাকালে বিক্ষোভকারীদের ইসলামী ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের বিপরীতে এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। মূলত চাকরিতে পুনর্বহালের দাবিতেই তারা এই কর্মসূচি পালন করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যানজট নিরসনে পুলিশ কাজ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২