
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২০ (14 September 2026, 16:20)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ধাপে ধাপে কোডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।
আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে কোডিং করা উত্তরপত্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ তুলে দেবেন।
প্রথম পর্যায়ে যে ছয়টি বিভাগে এই কোডিং পদ্ধতি চালু হচ্ছে, সেগুলো হলো—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোডিং পদ্ধতিতে উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম বা রোল নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। এর ফলে পরীক্ষক যখন খাতা মূল্যায়ন করবেন, তখন তাঁর পক্ষে পরীক্ষার্থীর আসল পরিচয় জানা সম্ভব হবে না।
এই উদ্যোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতির ব্যবহার শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের জন্য প্রয়োজনীয় উত্তরপত্র প্রস্তুত করা হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "ছয়টি বিভাগ তাদের পরীক্ষার তারিখ জানিয়েছে। ওই ছয়টি বিভাগের জন্য প্রস্তুত করা কোডিং করা উত্তরপত্র সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।"
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২