
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৭
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদকের নেশায় আসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশে সোপর্দ করেছেন বাবা। অভিযুক্ত যুবকের নাম পারভেজ (২৫), তিনি উপজেলার কাতলমারী গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
মফিজুল ইসলাম জানান, ছেলের মাদকাসক্তি ও তার কারণে সৃষ্ট অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। পরিস্থিতি অসহনীয় হয়ে পড়লে তিনি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।
রোববার দুপুরে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানিয়েছেন, থানা থেকে জেলা শহর দূরে হওয়ায় তাকে আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২