
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মিষ্টি সুভাস তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি আদালতকে বলেন, ‘সব সময় মিথ্যা মামলায় কি আমাকে এভাবে সাজা দিতে পারে? আমাকে এভাবে প্রতিনিয়ত গ্রেপ্তার না দেখিয়ে গুলি করে মেরে ফেলেন। আমি অসুস্থ, আমার সন্তান আছে। আমি কোনো অপরাধ করিনি। কাউকে মারতে যাইনি। আমি রাজনীতি করি না। এভাবে বারবার মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার না দেখিয়ে আমাকে মেরে ফেলেন।’
এর আগে দুপুর ১২টার পর হাজতখানা থেকে বের করার সময় সুভাস মাথা ঘুরে পড়ে যান। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁকে ধরে হাজতখানায় ফিরিয়ে নেন এবং পরে সুস্থ হলে তাঁকে কাঠগড়ায় তোলা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের পক্ষে শক্তি উৎপাদনকারী। মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, তাই তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী তাঁকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ মার্চ আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। পরবর্তী সময়ে সুভাসকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তিনি জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় ছিলেন। তবে কারাগারে থাকাবস্থায় ৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আতোয়ার রহমান তাঁকে ৫ আগস্টের বাইপাইল মোড়ের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ২০২৪ সালের ৩১ অক্টোবর দায়ের করা সেই মামলায় অভিযোগ করা হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া কিশোর মো. আবিরকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীদের ছোড়া গুলিতে গুরুতর আহত করা হয়েছিল।
তবে শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ মার্চ বেলা ১টা ১০ মিনিটে আশুলিয়া থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতা-কর্মী স্লোগান দেন।
ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।.মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন কিশোর মো.
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২