
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়নকে আলাদা করে একটি নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব তৈরি করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) সংসদীয় আসনের আওতাধীন সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে এই নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পাঠানো আধা-সরকারি পত্রের (ডি.ও লেটার) সূত্র ধরে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন উপজেলা প্রতিষ্ঠার এই প্রস্তাবটি তৈরির ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবর জারি করা পরিপত্রের শর্ত ও নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ প্রস্তাবটি প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাতে অনুরোধ করেছে।
জেলা প্রশাসনের কাছ থেকে এই সুপারিশসহ প্রস্তাবটি পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। নির্ধারিত প্রক্রিয়ায় যাবতীয় তথ্য যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এই চিঠির অনুলিপি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক এবং সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২