বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনটি এ বিষয়ে বাংলাদেশের নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে একটি চিঠি পাঠিয়েছে।
ভারতীয় ব্যবসায়ীরা তাদের চিঠিতে উল্লেখ করেছেন, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছিলেন। তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করায় সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানানো হলেও কোনো স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে কেবল দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতির মাধ্যমে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়।
চিঠিতে দুই বাংলার মানুষের ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের গভীর সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবেন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
এ বিষয়ে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মকসুদ বলেন, কলকাতার মানুষের কাছে বাংলাদেশের ইলিশ অত্যন্ত জনপ্রিয়। রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় তারা এটি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে।
তারা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ২০১২ সালের পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ অনুমতির মাধ্যমে ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে, যা পর্যাপ্ত নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.