
ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাশাসক শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন এবং তিনি ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে বিষয়টি এখন সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বলে তিনি দাবি করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে শেখ হাসিনা সান্ত্বনা দিতেন। তাদের স্ত্রী ও সন্তানদের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করতেন যে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। অথচ তিনি নিজেই খুব ভালো করে জানতেন যে, গুম হওয়া ওই মানুষগুলো আসলে কোথায় আছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তাঁর এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে বিশ্বের সেরা অভিনেত্রীর মতো ভূমিকা পালন করেছেন। সে সময় দেশের মানুষ তাঁর এই অভিনয় বুঝতে না পারলেও, বর্তমানে জনগণের কাছে সবকিছু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে।
লালমোহন উপজেলার এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২