
কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি ও মাদক সেবনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ১৬: ০৫ মিনিটে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ।
ডিবি পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল এবং ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবন ও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, গত শুক্রবারও কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২