প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৫২
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে চার মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অর্থদণ্ডও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাঁশবাড়িয়া গ্রামের রাজু আহমেদের ছেলে ইমন ও হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ গ্রামের আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল গ্রামের লায়েবের ছেলে রাজু ইসলাম। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, কারাদণ্ডের পাশাপাশি আটককৃতদের জরিমানা করা হয়। এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা এবং বাকিদের নির্ধারিত অঙ্কে জরিমানা করা হয়েছে। অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.