Header Premium (728×90)

Categories: জাতীয়

বড়শিতে দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন আবদুল হান্নান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার বিরেশ দিঘিতে অনুষ্ঠিত শৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতায় বাজিমাত করেছেন আবদুল হান্নান। শুক্রবার ভোর সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দুটি বড় কাতলা মাছ শিকার করেন এবং প্রথম ও তৃতীয় পুরস্কার জিতে নেন। সব মিলিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য হান্নান ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। তিনি ৫ কেজি ৪০৫ গ্রাম ওজনের একটি এবং ৩ কেজি ৮৯৫ গ্রাম ওজনের আরেকটি কাতলা মাছ শিকার করেন। প্রথম পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা। নিজের এই সাফল্যের বিষয়ে তিনি বলেন, একাই প্রথম ও তৃতীয় পুরস্কার পেয়েছি। ভালোই লাগছে।

বিরেশ দিঘির মালিকানা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পরিবারের। দিঘিটি সরাইল মৎস্য চাষ প্রকল্প নামের একটি সমিতি বন্ধক নিয়ে প্রতিবছর কয়েকবার মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের আয়োজনে লটারির মাধ্যমে নির্ধারিত ২৪টি মাচায় ৪৮ জন শৌখিন মৎস্যশিকারি অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে শিকারিরা প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রতিটি আসনের জন্য টিকিট বাবদ ২৬ হাজার টাকা জমা দিতে হয়। এছাড়া আনুষঙ্গিক খরচ হিসেবে শিকারিদের আরও ১০ থেকে ১২ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। অনেক আসনের মালিক ভাড়ায় শিকারি নিয়ে এসেছিলেন, যাদের পুরস্কারের ১০ শতাংশ টাকা দিতে হয়। এবারের প্রতিযোগিতায় মোট ৪ লাখ ২৭ হাজার টাকার ৬টি পুরস্কার ছিল, পাশাপাশি ছিল সান্ত্বনা পুরস্কার।

অন্যান্য বিজয়ীদের মধ্যে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দী গ্রামের আবদুল মোমেন ৪ কেজি ৫১০ গ্রাম ওজনের কাতলা ধরে দ্বিতীয় পুরস্কার হিসেবে ৯০ হাজার টাকা পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার জামাল হোসেন ৩ কেজি ৪৯০ গ্রাম ওজনের কাতলা ধরে চতুর্থ পুরস্কার হিসেবে ৪০ হাজার টাকা জিতেছেন। এছাড়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার সাইদুল হোসেন ৩ কেজি ৫৫ গ্রাম ওজনের কাতলা ধরে পঞ্চম পুরস্কার পেয়েছেন ৩৫ হাজার টাকা।

সরাইল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি আলী মিয়া জানান, এটি এ বছরের ষষ্ঠ আয়োজন। শৌখিন মৎস্যশিকারিদের অংশগ্রহণে প্রতিবছরই এখানে বড় আয়োজনের ব্যবস্থা করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

30 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

32 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

37 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

43 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

59 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.