Header Premium (728×90)

Categories: জাতীয়

গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

গাড়ির লংমার্চ করে যদি গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা যেত, তবে সরকারই সবার আগে এর আয়োজন করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলের কর্মসূচির সমালোচনা করে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকটে দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই জাতীয় সমস্যা সমাধানে বিরোধীদলীয় বন্ধুদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু তা না করে তারা একটি বিশাল গাড়ির লংমার্চের আয়োজন করেছেন। জনগণের মধ্যে অযথা উত্তেজনা ছড়িয়ে অন্য কিছু করার অপচেষ্টা হিসেবেই অনেকে বিষয়টিকে দেখছেন বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্যদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, সরকারি বা বিরোধী দল—সংসদের প্রতিটি সদস্যেরই দায়িত্ব হচ্ছে বাস্তব পরিস্থিতি জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা। তিনি স্পষ্ট জানান, বিগত ফ্যাসিবাদী শাসনামলের রেখে যাওয়া সমস্যাগুলোকে বর্তমান সরকার অজুহাত হিসেবে দাঁড় করাতে চায় না। বরং এসব সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে জনজীবনে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে বিদ্যুৎ সমস্যা সামাল দিতে অফিসের সময়সূচি পরিবর্তন, স্কুলগুলোতে এক দিনের জায়গায় দুই দিন ছুটি ঘোষণা এবং ব্যাংকিং লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার কোনো অজুহাত দিয়ে জনগণের সমস্যা এড়াতে চায় না। তিনি আরও বলেন, বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় কুইকরেন্টাল বসানো হয়েছিল। এই কুইকরেন্টালের নামে নির্দিষ্ট কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত ও ফতুর করে দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

16 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

38 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

48 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

50 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

57 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

60 minutes ago

This website uses cookies.