
২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছিল। পরিবর্তিত ফলাফলের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন শিক্ষার্থী। এছাড়া অকৃতকার্য থেকে পাস করেছেন ৩৩৬ জন এবং ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৭৩ জন শিক্ষার্থীর নম্বর পুনর্নিরীক্ষণে পরিবর্তিত হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথ যাচাই-বাছাই শেষে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে, তারা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়েছিল। এরপর ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২