Header Premium (728×90)

Categories: জাতীয়

টেকনাফে মাছ ধরার নৌকায় মিলল ৪২ কোটি টাকার ইয়াবা, আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হ্নীলা সীমান্ত দিয়ে নৌকায় অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় হাতেনাতে দুই মাদক পাচারকারীকেও আটক করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা বিওপির স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালানটি উদ্ধার করে ৬৪ বিজিবি ব্যাটালিয়ন। আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার গোপাল দাসের ছেলে জয়ঘর দাস (৫০) এবং একই ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মো. শফিকের ছেলে মোহাম্মদ হোসাইন (২০)।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা সীমান্ত এলাকায় গত দুই সপ্তাহ ধরে বড় একটি ইয়াবার চালান আসার ওপর নজরদারি চালানো হচ্ছিল। এজন্য সীমান্তে ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণসহ টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দিনের বেলায় জেলের ছদ্মবেশে দুই ব্যক্তি নৌকা নিয়ে হ্নীলা বিওপির স্লুইচ গেইট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিকভাবে নৌকায় তল্লাশি চালিয়ে কোনো মালামাল পাওয়া যায়নি। তবে নিবিড় তল্লাশির একপর্যায়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানির নিচে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। পরে বস্তাগুলো উদ্ধার করে খুলে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১৪০টি কার্টনে মোট ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে রাতের আধারে ইয়াবা পাচারের চেষ্টাকালে ড্রোন প্রযুক্তির সহায়তায় ৩ লাখ ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছিল। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৬৪ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ২৪৩ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার

ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…

12 minutes ago

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…

20 minutes ago

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

38 minutes ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

1 hour ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

1 hour ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

1 hour ago

This website uses cookies.