Header Premium (728×90)

Categories: জাতীয়

সংসদে ৩ কমিটিতে বড় রদবদল, অনুমতি হিসাব কমিটির সভাপতি রেজা কিবরিয়া

জাতীয় সংসদের তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সরকারি দলের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে (হবিগঞ্জ-১) সভাপতি করে অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে এই কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে প্রস্তাবগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

কমিটিগুলোর পুনর্গঠনের বিবরণ অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সরকারি দলের সদস্য নিপুণ রায় চৌধুরীর পরিবর্তে ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য শাহাদাত হোসেনকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি থেকে বাদ দিয়ে শরীয়তপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সফিকুর রহমান কিরণকে সেখানে যুক্ত করা হয়েছে।

নবগঠিত অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপু, সিরাজগঞ্জ-১ আসনের সেলিম রেজা, নাটোর-৪ আসনের আবদুল আজিজ, মৌলভীবাজার-৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী, টাঙ্গাইল-৬ আসনের রবিউল আওয়াল, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন এবং বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার। এছাড়া এই কমিটিতে বিরোধী দলের সদস্য হিসেবে রফিকুল ইসলাম খান ও মাসুদ পারভেজকে রাখা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং বাকি ১১টি বিষয়ভিত্তিক। এখন পর্যন্ত ৪৬টি কমিটি গঠন সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১০টি বিষয়ভিত্তিক কমিটি রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

স্কাইট্র্যাক্স র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় চতুর্থ ইউএস-বাংলা এয়ারলাইন্স

আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইন্সগুলোর তালিকায় এক ধাপ…

1 minute ago

ইংল্যান্ড দলে আবারও হ্যারি কেইনের ছায়ায় ডমিনিক ক্যালভার্ট-লুইন

লিডস ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ডমিনিক ক্যালভার্ট-লুইন আবারও ইংল্যান্ড জাতীয় দলে ফিরেছেন। হ্যারি কেইনের…

4 minutes ago

ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান

বিকাশ ডিজিটাল ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে পরিশোধিত…

13 minutes ago

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে…

16 minutes ago

ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের

উয়েফা নেশনস লিগের নতুন আসরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন দুই নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ…

33 minutes ago

ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ…

42 minutes ago

This website uses cookies.