
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় (প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫২)। মৃত শিশুদের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা। নতুন এই মৃত্যুর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার দুইয়ে পৌঁছেছে।
সরকারি তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। বাকি ৯০১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গের কারণে। একই সময়ে নতুন করে ১,১১৯ শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এবং ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে ১,১৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ৪৮৪ জন। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রোগী পাওয়া গেছে এক লাখ ৬৭ হাজার ৫১০ জন এবং নিশ্চিত হামের রোগী ১৯ হাজার ৯০৪ জন।
হাসপাতালে ভর্তির হার প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে এক লাখ ৪১ হাজার ৮১৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২৭ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত হামের রোগী ৬৯ জন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২